• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টসের উদ্যোগে ঈদ উপহার বস্ত্র বিতরণ

Dev Farhad / ১২৮ Time View
Update : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় অসহায় ও গরীবদের মাঝে ঈদ উপহার বস্ত্র বিতরণ করেছে আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক।
শুক্রবার সকালে আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমানের নিজপাড়া গ্রামের বাসভবনে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তার পিতা মোঃ আব্দুল ওহাব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টস (চমক) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বালাপাড়া ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমতির সহ সভাপতি মোঃ নাছির উদ্দিন। বক্তব্য রাখেন সাংবাদিক জহির রায়হান, আসাদুজ্জামন আসাদ, মসজিদের পেশ ইমাম আলহাজ্ব আমির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালকের মাতা মোছাঃ জুলেখা বেগম। এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ২০০ কাপড় ও ৬০টি বিতরণ করা হয়। সব শেষে তার পিতা মাতা হজ্জব্রত পালনের জন্য যাবেন তাদের জন্য দোয়া করা হয়।

সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর