• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

সিলেট জুড়ে জনজীবন কাপছে তীব্র শীতের শৈত্যপ্রবাহে

Dev Farhad / ১০০৫১ Time View
Update : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

 

সিলেট জুড়ে জনজীবন কাপছে তীব্র শীতের শৈত্যপ্রবাহে
আবুল কাশেম রুমন,সিলেট : টানা দুদিনে সিলেট জুড়ে তীব্র শীতের শৈত্যপ্রবাহ কাপছে জনজীবন। দিন জুড়ে ঘন কুয়াশায় ঢাকা সিলেটে মাঘের মাঝামাঝিতে এসে শীত যেন তার শেষ আঁচড় দিয়ে যাচ্ছে। শীতের প্রকোপ বেড়েছে হঠাৎ করেই বাড়তেই ঘরে ঘরে জ্বর সর্দি কাশির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাসও বলছে, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো কয়েকি দন অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১০ ডিগ্রি  সেলসিয়াস। বাতাসে আদ্রতা ছিল সকালে ৬৭ শতাংশ এবং সন্ধ্যায় ৫৬ শতাংশ।
সিলেটে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। রোববার (৩০ জানুয়ারী) সিলেটের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে, এরপর থেকে আস্তে আস্তে বাড়বে তাপমাত্রা। তবে ফেব্রুয়ারী মাসের প্রথম দুই দিন সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ৫, ৬ ও ৭   ফেব্রুয়ারী মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এই অঞ্চলে এর শীত কমতে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর