• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

News Room / ৫৯ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

বিল্লাল হোসেন, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় কাঁছিয়া পুকুরিয়া গ্রামের মানবিক ও সামাজিক সংগঠন কাঁছিয়া পুকুরিয়া সেবাঘর ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ফ্রি মেডিকেল ক্যাম্প ও অনুদান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী উপজেলার কাঁছিয়া পুকুরিয়া বজলু মার্কেট সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক শাহেনশাহ হোসেন রাজীব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা এ. এম. মোতাহার হোসেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নাসিফুন নেওয়াজ শিহাব ভূঁঞা এবং বিদায়ী সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু বিশেষজ্ঞ ডা. গোলাম সারওয়ার সুমন, অর্থোপেডিক্স সার্জন ডা. মিজানুর রহমান ভূঁইয়া, ন্যাশনাল ব্যাংক বরুড়া শাখার কর্মকর্তা মো. কেফায়েত উল্লাহ জুয়েল ও তরুণ সমাজসেবক আহসান হাবিব। বক্তব্য রাখেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক কাইয়ুম তোফায়েল মাকসুদ এবং অনুষ্ঠান উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক আবু হাসান খোকা। এদিন বক্তারা বলেন, সেবাঘর ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই গৃহহীনদের ঘর নির্মাণ, শিক্ষা সহায়তা, চিকিৎসা সেবা এবং মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে গ্রামের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় ভর্তি ও পরীক্ষার ফি প্রদানে সংগঠনটির অবদান প্রশংসনীয়।

অনুষ্ঠানে জাতীয় ক্বিরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী হাফেজ আমানুল্লাহ আমান এবং ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত মাজহারুল ইসলামকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার কয়েক শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত খোকাকে সভাপতি এবং ব্যাংকার জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন এবং অর্থ সম্পাদক মো. আরমান উল্লাহ। নব নির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের মানবিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর