• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক

News Room / ২১ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

রিয়াজ উদ্দিন রানাঃ
কুমিল্লার বরুড়ায় পৌরসভার সদর বাজারে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক নারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এর তত্ত্বাবধানে ও বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম গত শুক্রবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে বরুড়া পৌর শহরের রবিদাস নামক পাড়া থেকে মাদক ব্যবসায়ী মনি রবি দাস (৪৫) এবং নুপুর রবি দাস (৩০) নামক দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি প্রায় ২০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ব্যপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বরুড়া থানায় একটি মামলা হয়েছে। পরে আটককৃত দুই নারী মাদক ব্যবসায়ী মনি রবি দাস এবং নুপুর রবি দাসকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর