• শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা কারাগারে দিনব্যাপী আয়োজন বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের

News Room / ১০ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

ওমর ফারুক, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম।
শোভাযাত্রাটি লাকসাম উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহরিয়ার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন লাকসাম পৌর শ্রমিকদলের সভাপতি বাবুল মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসানুল ইসলাম, শ্রমিকদলের উপজেলা সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মাইন উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম মে দিবস উপলক্ষে লাকসামের ইজারাকৃত সকল সেক্টরে এক দিনের জন্য খাজনা মওকুফের ঘোষণা দেন। পাশাপাশি তিনি বলেন, পূর্বে জনগণ যে হারে খাজনা প্রদান করত, সেই হারই বহাল থাকবে—কেউ অতিরিক্ত খাজনা দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও তিনি বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও মে দিবসে লাকসাম-মনোহরগঞ্জে সকল ধরনের খাজনা মওকুফ করার ঘোষণা দেন। শ্রমিকদের উদ্দেশ্যে তিনি ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর