বিল্লাল হোসেন, বরুড়া:
বরুড়ায় গালিমপুর ইউনিয়নের চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও মাদ্রাসার পরিচালনা নব কমিটি গঠন করা হয় এবং ফাজিল মাদ্রাসা করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরুড়ায় গত সোমবার চালিতাতলী দারুল সুন্নাহ আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জহিরুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম মোঃ ফজলুল হক। স্বাগত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে মাদ্রাসাটি আলিম শ্রেণি পর্যন্ত রয়েছে। বর্তমানে একটি সুযোগ পেয়েছি তা হলো ফাজিল মাদ্রাসা পাঠ দানের অনুমতি পাওয়া। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিচালনা কমিটির তারাসহ সকলে চেষ্টা ও সহযোগিতা করিলে তা সহজেই অনুমোদন পাওয়া যাবে। অত্র মাদ্রাসার ফাজিল শ্রেণি অনুমোদন হলে এলাকার উন্নতি হবে এবং ছাত্র-ছাত্রীরা অন্য কোথাও না গিয়ে এই মাদ্রাসায় পড়ালেখা করতে পারবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সহ-সভাপতি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো: বাবুল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গালিমপুর ইউপি চেয়ারম্যান মাদ্রাসার দাতা সদস্য আলহাজ¦ মো: বাচ্চু মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম, গালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর, মাদ্রাসার সাবেক সভাপতি মো: জহিরুল ইসলাম, মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো: ফজর আলী প্রমূখ। বক্তারা বলেন, অত্র মাদ্রাসায় ফাজিল শ্রেণি করার লক্ষ্যে একমত পোষণ করেন এবং সার্বিক সহযোগিতা করিবেন।