• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

News Room / ২২ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বরুড়ায় ছেলের হাতে পিতা খুন- আসামী গ্রেফতার

বিল্লাল হোসেন, বরুড়া:

বরুড়ায় গত সোমবার রাত প্রায় দশটায় পৌরসভার ৩নং ওয়ার্ডের পাঠানপাড়ায় ছেলের হাতে পিতা খুন হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ডের পাঠানপাড়া আলী আকবর (৫৫) কে তার ছেলে আবুল কালাম (৩৫) পারিবারিক কলহের জের ধরে কুপিয়ে আহত করেন। আহত অবস্থায় আলী আকবরকে স্থানীয়রা উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে ঘাতক ছেলে আবুল কালামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এ বিষয়ে জানতে চাইলে বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, ঘটনার হলে গিয়ে আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তাকে বিজ্ঞ আদালতে মঙ্গলবার সকালে প্রেরণ করা হয়েছে এবং আলী আকবর এর মৃতদেহের লাশ পোষ্ট মর্ডামের জন্য কমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত আলী আকবরের স্ত্রী (ঘাতক ছেলের মা) বাদী হয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর