• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বরুড়ায় ‘নোয়াপাড়া জনকল্যাণ সমিতি’ নামে সংগঠনের আত্মপ্রকাশ বরুড়ায় শসা আবাদে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষক বরুড়ায় আগুনে পুড়ে ৫ দোকান ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি বরুড়ায় উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

বরুড়া উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

News Room / ১ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বিল্লাল হোসেন, বরুড়াঃ
বরুড়া উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। বরুড়ায় গত রবিবার দিনব্যাপী উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়। বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ কায়সার আলম সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন (এমপি)।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট খায়রুল এনাম তৌফিক, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, উপজেলা বিএনপির সহ সভাপতি ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারন সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার ।
এসময় বক্তব্য রাখেন  উপজেলা মহিলা দলের শাহিনা মমতাজ হ্যাপি, পৌরসভা মহিলা দলের আহ্বায়ক কুহিনূর কবিতা, এডভোকেট নাজমুস সাদাত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর ব্যক্তিগত সহকারী মোয়াজ্জেম হোসেন কল্লোল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম।
এদিন উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর