• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক

বরুড়ায় ‘নোয়াপাড়া জনকল্যাণ সমিতি’ নামে সংগঠনের আত্মপ্রকাশ

News Room / ১১২ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার বরুড়ায় ৬নং চিতড্ডা ইউনিয়নের গ্রামে ‘নোয়াপাড়া জনকল্যাণ সমিতি’ নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আবদুল মমিন চৌধুরী মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর আহসানুল হক চৌধুরী (সেলিম) এর সভাপতিত্বে সোমবার নোয়াপাড়া গ্রামের সার্বিক উন্নয়ন, নানা অসঙ্গতি ও প্রতিবন্ধকতাসহ আর্থসামাজিক দুরবস্থা দূরীকরণে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন গঠন করা হয়। উপস্থিত সকলের সম্মতিক্রমে ‘নোয়াপাড়া জনকল্যাণ সমিতি’ নামে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এতে উপস্থিত থেকে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও প্রতিবন্ধকতা তুলে ধরে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন মহেব উল্লাহ মিয়া, শাখাওয়াত হোসেন মিয়াজী, হারুন অর রশীদ, ইমতিয়াজ আহমেদ চৌধুরী (লিটন), ইউনুস মিয়া, আসাদ উল্লা, শওকত হোসেন চৌধুরী, মোজাম্মেল হক শাহীন, মহিউদ্দিন মিয়াজী মেম্বার, ইকবাল হোসেন, বশিরুল ইসলাম সিরাজী, রেজাউল করিম, আমির হোসেন, সোহেল তানভীর , সমীর বর্ধন প্রমুখ। বক্তারা সকলেই আহসানুল হক চৌধুরীর এই উদ্যোগকে স্বাগত জানান। সকলেই এলাকার স্বার্থে সমাজ পরিবর্তনের লক্ষ্যে একসাথে কাজ করার সম্মতি প্রকাশ করেন। পরক্ষণে সকলের পরামর্শে ‘নোয়াপাড়া জনকল্যাণ সমিতি ‘নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়। যার স্লোগান হচ্ছে “আর্দশ গ্রাম প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য”।পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
০১.আহবায়ক-মোঃ আবু তাহের।
০২.যুগ্ম আহবায়কঃ
১. মোঃ শাখাওয়াত হোসেন মিয়াজী
২.মোঃ মহেব উল্লাহ মিয়া।
০৩.সদস্য সচিব -বশিরুল ইসলাম সিরাজী।
নির্বাহী সদস্যঃ
১.মোজাম্মেল হক শাহীন
২.মহিউদ্দিন মিয়াজী মেম্বার
৩.সোহেল তানভীর
৪.হারুন উর রশীদ
৫.আমির হোসেন
৬.শাহজাহান
৭.রেজাউল করিম
৮.নাঈম ইসলাম
৯.শওকত হোসেন চৌধুরী
১০.বাচ্চু মিয়া
১১.শরিফুল ইসলাম
১২.মঈন মিয়া।
১৩.জাহিদ সুমন মৃধা
উক্ত আহবায়ক কমিটি অচিরেই পূনাঙ্গ কমিটি করে সামাজিক কার্যক্রমে তাদের পথচলা শুরু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর