রিয়াজ উদ্দিন রানা:
কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় জেলা পরিষদ ডাক বাংলোতে এ আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিবর্গরা অংশ নেন। প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, কুমিল্লা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাছান, উপজেলা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. গোলাম কিবরিয়া, সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ফারুকুল ইসলাম ভূঁইয়া, মঞ্চনীড় থিয়েটারের সাধারণ সম্পাদক মো. কেফায়েত উল্লাহ জুয়েল, বাংলাদেশ জুয়েলারী সমিতি বরুড়া শাখার সভাপতি আবুল কালাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. শাহাদাৎ হোসনে ভুইঁয়া, মো. সাইফুল ইসলাম হাজারী, উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুফতী কাজী মমিন উল্লাহ ভূঁইয়া প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সদস্যরা অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।