• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

News Room / ৬৮ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বিল্লাল হোসেনঃ
কুমিল্লার বরুড়ায় গত ২৪ ঘন্টায় পৃথক স্থানে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।

উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওরী গ্রামে মঙ্গলবার দুপুরে কাউছার আলম (১৪) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি চৌওরী গ্রামের হাবিব উল্লাহর ছেলে এবং স্থানীয় জোরপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাউছার নারকেল গাছে ডাব পাড়তে উঠে। ওই সময় হঠাৎ পিছলে পড়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মরদেহটি গাছে ঝুলে থাকে। পরে খবর দিলে বরুড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে গতকাল সোমবার একই উপজেলার আদ্রা ইউনিয়নের নলুয়া গ্রামে মোবারক হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আবদুল কাদেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবারক হোসেন গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। তাকেও গাছের ওপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে।

এ বিষয় বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, ‘এ বিষয় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর