• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ

News Room / ১২১ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ জুলাই প্রকাশ করা হচ্ছে। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেছিলেন, ১০ জুলাই এই ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পরে তিনি প্রথম আলোকে বলেন, এদিনই (১০ জুলাই) ফলাফল প্রকাশ হবে।

গত ১০ এপ্রিল ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।

তবে এ বছর অনুপস্থিত পরীক্ষার্থী বেশি ছিল। যেমন এসএসসি-সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। অর্থাৎ, তারা পরীক্ষার জন্য ফরম পূরণ করেও পরীক্ষা দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর