• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

রংপুরে একই দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

Riaz Uddin Rana / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
ছবি- ষংগৃহিত

রংপুর মহানগরী ও মিঠাপুকুর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো- মর্ডান ঘাঘটপাড়া এলাকার আনিসুলের ছেলে মোরসালিন আহমেদ জিম (১০) এবং রতন মিয়ার মেয়ে আরশি বেগম (১২), মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে আয়শা সিদ্দীকা (৯) ও মুকুল মিয়ার মেয়ে আয়াত খাতুন (৮) এবং একই উপজেলার ছড়ান পশ্চিম বড়বালা গ্রামের এরশাদুল হকের মেয়ে মেফতাহুল জান্নাত মাইশা (১)।

গত বুধবার পৃথক ঘটনায় রংপুর মহানগরীর দর্শনা ভুরারঘাট, মিঠাপুকুরের পায়রাবন্দ আঠারোকোটা ও একই উপজেলার পশ্চিম বড়বালা এলাকায় এসব ঘটনা ঘটে। এতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর নগরীর দর্শনা ভুরারঘাট এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে ঘাঘটপাড়া এলাকার আনিসুলের ছেলে মোরসালিন আহমেদ জিম (১০) এবং রতন মিয়ার মেয়ে আরশি বেগমের (১২) মৃত্যু হয়। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। দুইজনই স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

অপরদিকে বুধবার দুপুরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রামে ঘাঘট নদীতে ডুবে স্থানীয় ইসমাইল হোসেনের মেয়ে আয়শা সিদ্দীকা (৯) ও মুকুল মিয়ার মেয়ে আয়াত খাতুন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়াও মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা গ্রামে সকাল ৮টার দিকে এরশাদুল হকের মেয়ে মেফতাহুল জান্নাত মাইশা (১) বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়।

এসব তথ্য নিশ্চিত করেছেন আরপিএমপি তাজহাট থানার ওসি রবিউল ইসলাম ও মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর