• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‘সেন্টমার্টিন সরকারের নিয়ন্ত্রণেই আছে, এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না’

Riaz Uddin Rana / ৫৮ Time View
Update : বুধবার, ১৯ জুন, ২০২৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সেন্টমার্টিন দেশের একটি ভূখণ্ড। সেটি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। এক ইঞ্চি জমিও কোনো বিদেশি শক্তির কাছে ছেড়ে দেওয়া হবে না।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর শহরের কুকরাইল এলাকার নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সেন্টমার্টিনে বাংলাদেশের মানুষেরাই বসবাস করে। তাদের জীবনের মূল্য অনেক বেশি। তাদের জীবন ও জীবনমান সমুন্নত রাখা বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়। সেন্টমার্টিন সরকারের নিয়ন্ত্রণেই আছে।

নাছিম বলেন, এরই মধ্যে মিয়ানমারের যুদ্ধজাহাজ নাফ নদ থেকে সরে গেছে। এই সমস্যা নিয়ে কূটনৈতিকভাবে কথা বলা হচ্ছে। যুদ্ধে না গিয়ে শান্তির মাধ্যমেই সেন্টমার্টিনের মানুষের নির্বিঘ্ন জীবনযাপনের বিষয়ে সরকার সংকল্পবদ্ধ। যুদ্ধ নয়, শান্তিই হলো একমাত্র মন্ত্র। যে মন্ত্রের মধ্যদিয়ে উন্নয়ন অগ্রগতির পথ প্রশস্ত হয়।

এ সময় তিনি বলেন, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ যে অর্থসম্পদ লুট করেছেন, আইন অনুযায়ী বেনজীর আহমেদের বিচারের পথ তৈরি হয়েছে। তার ব্যাপারে আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। শুধু বেনজীরই নয়, দুর্নীতির ‘জিরো টলারেন্স’ নীতি এটা হলো আওয়ামী লীগ সরকারের নীতি। কোনো দুর্নীতিবাজের জায়গা আওয়ামী লীগের মধ্যে নেই। তেমনই এই সরকারও কোনো দুর্নীতিবাজকে ছাড় দেবে না। যারা রাষ্ট্রের সম্পদ লুট, মানুষের ভাগ্য নিয়ে খেলবে, তাদের ওপর শেখ হাসিনা সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি প্রযোজ্য হবে। এটা আওয়ামী লীগের নির্বাচনি অঙ্গীকার।

বেনজীর আহমেদকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের সমালোচনা করে নাছিম বলেন, ঘুম থেকে ওঠেই বিএনপি অভিযোগ দিয়ে যায়। তাদের কাজই হলো অসত্য কথা বলা। বিএনপি মনে করে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা সম্ভব। বিএনপি তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অধিকার রাখে না। কারণ, বিএনপি নিজেরাই দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজরাই বড় বড় কথা বলছে। যেমন- চোরের মায়ের বড় গলা। দুর্নীতিবাজরা সবাইকেই দুর্নীতিবাজ মনে করে। দুর্নীতিবাজদের কবর রচনা করে বাংলাদেশ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই দুর্বার গতিতে চলার পথে যারাই বাধা দেবে তাদের ওপর শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে। পরে বাহাউদ্দিন নাছিম দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর