• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সোহেলের দুটি কিডনিই নষ্ট, সাহায্যের আকুতি

Dev Farhad / ৭১১ Time View
Update : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

সোহেলের দুটি কিডনিই নষ্ট, সাহায্যের আকুতি

দুটি কিডনি হারিয়ে সোহেল এখন মৃত্যুপথের যাত্রী। ২০১৬ সালে প্রথম কিডনি জটিলতা ধরা পড়ে। ছেলের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে সোহেলের দরিদ্র কৃষক বাবা আজ পথে বসতে চলেছেন।

ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান সোহেল।

জীবনের গল্প বলতে বলতে সোহেল বলেন, আমার বাবা কৃষক এবং বিলে মাছ ধরে সংসার চালান। ২০১১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাই, যা এ গ্রামে প্রথম। সব বন্ধুই গ্রামের বাইরে লেখাপড়া করতে যায় কিন্তু আমি গ্রামেই থেকে যাই। কারণ পরিবারের সাধ্য ছিল না বাইরে লেখাপড়া করার মতো ব্যয়ভার বহন করার।

কোনোমতে সরকারি লালন শাহ কলেজে ভর্তি হই। ২০১৩ সালে কলেজে সর্বোচ্চ রেজাল্ট জিপিএ- ৪.৯০ পাই। এসময় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবল ইচ্ছা জাগে। বাবাকে রাজি করিয়ে যাই ঝিনাইদহে কোচিং করার জন্য।

iu1

কোচিংয়ের স্যারদের সহায়তায় প্রথমবারেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইন ও ইংরেজি) চান্স পাই। পরিবারের ইচ্ছাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হই।

টিউশনি করে সবকিছু ভালভাবেই চলছিল। তবে দ্বিতীয় বর্ষ শেষ হতেই জানতে পারি আমার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।

এসময় দীর্ঘশ্বাস ছেড়ে সোহেল বলেন, স্বপ্ন ছিল অন্তত বিসিএসের ভাইভা বোর্ড পর্যন্ত যাওয়ার। কিন্তু জীবনে চলে আসল মরণব্যাধি ডায়ালাইসিস, যা আর শেষ হলো না। শেষ হল জীবনের স্বপ্ন এবং সর্বস্বান্ত হল আমার পরিবার। আমার জন্য আমার পরিবার এখন ধ্বংসের পথে প্রায়।

পরিবার স্বপ্ন দেখত আমি পরিবারের হাল ধরবো। কিন্তু সে স্বপ্ন এখন মৃত প্রায়। আমিও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

সকলের সাহায্য-সহযোগীতায় আমি এই সুন্দর পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চাই। এই মুহুর্তে ২০ লাখ টাকা জোগাড় করা দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের প্রতি আমার অনুরোধ আমাকে বাঁচাতে সহযোগীতা করুন।

সোহেলের সঙ্গে যোগাযোগ করতে ও সহযোগীতার হাত বাড়াতে নিম্নোক্ত নাম্বারগুলো দেয়া হলো-

মোবা: ০১৭৪৩৭০০৫৪৭ (সোহেল রানা)
০১৭৪৩৭০০৫৪৭(বিকাশ)
০১৭৪৩৭০০৫৪৭৮(রকেট)
০১৯১৫৫১৯৪৮৭(নগদ)

ডাচ্-বাংলা: ৭০১৭০১৫৪৮৫৪৯৫ (এজেন্ট ব্যাংকিং)
সোনালী ব্যাংক: ২৪০৫৯০১০১২৯৩২ ব্রাঞ্চ: হরিণাকুন্ডু, ঝিনাইদহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর