• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

Riaz Uddin Rana / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

পিরোজপুরের ভান্ডারিয়ায় নিপু বিনতে কাসেম সুমা (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর নিহতের স্বামী জসীম মিয়া পলাতক রয়েছেন।

মঙ্গলবার বিকালে উপজেলার পশারীবুনীয়া গ্রামে বসতঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মুশফিকা নামের সাড়ে তিন বছরের একটি মেয়ে রয়েছে তার।

নিহত গৃহবধূ বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের কৃষক আবুল কাসেমের মেয়ে। পরিবারের অভিযোগ দাম্পত্য কলহের জের ধরে স্বামী জসীম তাকে হত্যা করে লাশ বিছনায় রেখে পালিয়ে যায়।

নিহতের মা কলি বেগম জানান, ছয় বছর আগে মেয়ে নিপু ও মো. জসীমের পারিবারিকভাবে বিয়ে হয়। ঘরে তাদের সাড়ে তিন বছর বয়সি একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। কিছুদিন আগে মেয়ে নিপু তার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে। গতকাল সোমবার সকালে জামাই ফোন করে নিপুকে বাড়ি আসতে বলে। ফোন পেয়ে সে নিপুকে শ্বশুরবাড়ি দিয়ে আসে।

এরপর মঙ্গলবার সকালে জসীম শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানায় নিপু আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তারা মেয়েকে খুঁজতে গিয়ে বিছানায় মরদেহ পড়ে থাকতে দেখেন।

ভান্ডারিয়া থানার ওসি আবির মোহম্মদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিষয়টি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর