• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়তে লাকসামে ইয়ুথ পিস অ্যাম্বসেডর গ্রুপ গঠিত

omar faruk / ৬৪ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

লাকসাম প্রতিনিধি :
পিএফজি লাকসাম ইউনিটের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ১৩ মে বেলা ১১ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে পিএফজি সমন্বয়ক জাফর আহমেদের সঞ্চালনায় পিস অ্যাম্বাসেডর নূরে আলম মানিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহিংসতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়তে লাকসামে ইয়ুথ পিস অ্যাম্বসেডর গ্রুপ গঠিত হয় । সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ (দুই) বছরের জন্য সমন্বয়কারি ছাত্রদলের নুরনবী মহসিন, যুগ্ম সমন্বয়কারী ছাত্র লীগের মহিউল আলম দোলন ও তাসলিমা আক্তার নির্বাচিত হন। তারা দেশের রাজনৈতিক, ধর্মীয় এবং নৃ-তাত্ত্বিক সহিংসতা নিরোধ, নিরসন প্রশমনে লাকসাম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সাথে থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাবে। সভায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর গঠনতন্ত্র উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর সৈয়দ মোঃ নজরুল ইসলাম।
সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের রিজিওনাল কো-অর্ডিনেটর সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দীন এবং ফিল্ড কো -অর্ডিনেটর খোদেজা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর