• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় উচ্চ ফলনশীল ব্রিধান ১০৮ জাতের মাঠ দিবস বরুড়া উপজেলা প্রেসক্লাবের টানা চারবার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নিউজ অল বাংলাদেশ ২৪ এর সম্পাদক রিয়াজ উদ্দিন রানা টানা চারবার বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রিয়াজ উদ্দিন রানা বরুড়া উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত কুমিল্লার লাকসামে নিম্নমানের ত্রাণ সামগ্রী ফেরত দিলেন এমপি আবুল কালাম বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের

বরুড়ায় ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Riaz Uddin Rana / ১৩৩ Time View
Update : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

মোঃ ইকরামুল হকঃ
কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের আদ্রা ইউনিয়ন শাখার সাবেক সদস্য জে এস ভিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহাগ হোসেন পাটোয়ারী অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।
৯ এপ্রিল (মঙ্গলবার) সারাদিন উপজেলার আদ্রা ইউনিয়নের একবাড়িয়া, কাঁকৈড়তলা, সোনাইমুড়ী, মন্দুক,নাগিরপাড় এলাকায় নিজ বাড়িতে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দেড় হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার, দুই হাজার লুঙ্গি, এক হাজার শাড়ি ও নগদ প্রায় দশ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
এ সময় জে এস ভিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহাগ হোসেন পাটোয়ারী বলেন আমি খুব ছোট মানুষ। ২০২১ সাল থেকেই আমি অন্যান্য সময়ের পাশাপাশি ঈদের সময়ে আমার এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকায় এবারও কিছু উপহার সামগ্রী দেয়ার চেষ্টা করছি। এটা আমি ব্যক্তিগতভাবে ঈদ উপহার হিসেবে এলাকার মানুষদের কে দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি।
এছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের মাঝেও ঈদ উপহার প্রদান করেন। সমাজের বিত্তবানদের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাবিব উল্ল্যাহ, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হাসান লিমন, জে এস ভিউ ফাউন্ডেশনের আরেক পরিচালক জুয়েল রানা, আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার দলমত নির্বিশেষে সাধারন মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর