• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল 

Dev Farhad / ৪৭৪১ Time View
Update : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

জামালপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
মো. আলমগীর, জামালপুর।
বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল, ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেয়ার পাঁয়তারার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহমাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতী মোস্তফা কামাল, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হামিদুর রহমান, জেলা যুব আন্দোলনের সেক্রেটারি মোজাম্মেল হক, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ।
এসময় বক্তারা বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল, ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেয়ার পাঁয়তারার বাতিলের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর