• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

জামালপুরে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত 

Dev Farhad / ৪৭২৯ Time View
Update : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

জামালপুরে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
সমগ্র দেশব্যাপী বিএনপি-জামাত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজগতার প্রতিবাদে জামালপুরে শান্তি শোভাযাত্রা করেছে শহর আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩০জানুয়ারি) বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এ শান্তি শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই মোড়ে গিয়ে শেষ হয়।
শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ। এসময় বক্তারা সমগ্র দেশব্যাপী বিএনপি-জামাত জোটের সন্ত্রাস ও নৈরাজ্য ও অরাজগতার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
শান্তি শোভাযাত্রায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর