• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

Dev Farhad / ৪৮০৩ Time View
Update : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহিন্দ্র গাড়ির (ট্রাক্টর)’র ধাক্কায় শেখ কামাল (৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন নিহত হয়েছে।
শনিবার (২৭জানুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ কামাল চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বলিয়াদহ এলাকার শেখ সুরুজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ কামাল দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত ছিলেন। আজ দুপুরে কাঁচারিপাড়া বাজার থেকে শেখ কামাল পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। উপজেলার পশ্চিম শংকরপুর এলাকায় পৌঁছালে পেছনে দিক থেকে আসা দ্রুতগামী একটি মাহিন্দ্র গাড়ি (ট্রাক্টর) তাকে চাপা দেয়। এতে সে ঘটনার স্থলেই মারা যায়।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, খবর পেয়ে ঘটনার স্থান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর