• সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

এখনো তার প্রেমে —রাহুল রাজ

Dev Farhad / ৪৪৪৪ Time View
Update : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

রাহুল রাজের প্রেমের কবিতা

এখনো তার প্রেমে
—রাহুল রাজ

খুব নীরবে গভীর রাতে এখনো তোমায় ভাবি
মনের ঘরে প্রেমের তালা, তোমার কাছে চাবি।

দুজনে দুপ্রান্তে মনের ষড়যন্ত্রে ভুলে থাকার অভিনয়
হৃদয় খুঁড়ে স্মৃতিরা ফুড়ে মনে পড়ে, ফেলে আসা প্রণয়।

হায় হায়!
কি ছিলো সময়।
দূরন্তপনায়।
উড়ে যেত যত ভয়।

দুঃসাহসি অভিযানে, খুব গোপনে দুজনে ছিলাম যাত্রী
সমাজের চোখে বেঁধে দিয়ে কাপড় কেটেছে কত রাত্রী।

আবেগে ভরা শপথগুলো, কবেই গিয়েছে ভেসে
লোনা জলে তবু ধোয়াতে দুচোখ দেখে যায় তারা এসে।

মনের আগুন দ্বিগুণ বাড়ে হতাশার বাতাসে
শূন্যসজ্জা বিরহ বাড়ায় তুমি না থাকায় পাশে।

ঘৃণা ভুলে অভিমানি মন, অপেক্ষায় যায় থেমে
মন বলে ওরে অভাগা, তুই এখনো তার প্রেমে।

শুধু শুধু ধু-ধু বালুচরে কেন মিছে পোড়ে মন দুটি
অবেলায় অবহেলায় মিছে ভেঙেছে প্রেমের জুটি।

স্মৃতির পাতা পুড়িয়ে ফেলে, তুমি পারো মুক্তি দিতে
পরাজয়ের বাঁধন খুলে দিলে, দুটি মন যাবে জিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর