• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

পুরুষ হবে কবি “রাহুল রাজ”

Dev Farhad / ৭৫৭৮ Time View
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

পুরুষ হবে কবি
রাহুল রাজ

আমার আমাকে কখনই-
চিনতে পারিনি আমি।
যতটুকু তুমি চিনেছ আমাকে।
হৃদয়রে তলদেশে-
হাতড়ে দেখেছ কতটা গভীরে তুমি।

সেই সুযোগে তুমি জানতে-
দুঃখ কষ্ট-ব্যথা বেদনার
নীল ভালোবাসায়-
সুপ্ত আশায়-
আমার বেঁচে থাকার
শেষ শক্তি টুকুও ছিলো তোমার ছোঁয়া।
তুমি দেখেছ-
সাদা কালো চোখে-
আগামীর জন্য কতটুকু রঙিন স্বপ্ন আমি এঁকেছি।
আমাকে আমি চিনিনি-
চিনেছিলে তুমি।
জানতে কতটুকু আঘাতে এ পুরুষ হবে কবি।
মন ছুটেছিল মনের পেছনে-
মন কে না চিনে।
ভালোবাসতে না, ভাসাতেই এসেছিলে তুমি-
ভালোবাসার ঘোলা জলে।
রক্ত জবার মত আমার চোখই স্বাক্ষি-
কত রাত আমি নির্ঘুম।
কবিতার পসরা সাজিয়ে তোমাকে খুঁজেছি।
বুঁজেছি- এ কবির কবিতায়-
মিশে আছ তুমি।

কল্পনার-
আল্পনায়-
কবিতায় নিয়েছ রূপ।
ঘন বর্ষায় মাঠের মাঝে
আকাশের দিকে চেয়ে-
আঁকতে চেয়েছি তোমার ছবি।
ভালোবাসার তুলির আঁচড়ের আগেই-
মেঘের পালে ছিন্ন বাতাসে
বাষ্প হয়ে উড়ে গেলে।
তুমি জানতে-
কতটুকু দুঃখের বীজ
এ-বুকে বপন করলে-
আমি হব কবি।
প্রেমারা জানে পুরুষ কীসে কবি হয়।
কতটুকু দুঃখের বীজ
বুকে বপন করলে-
পুরুয় হয় কবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর