• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে গণমাধ্যম কমিশনের মিলাদ মাহফিল

Dev Farhad / ৬৪৩৮ Time View
Update : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে গণমাধ্যম কমিশনের মিলাদ মাহফিল
কামাল খান : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটি।
সোমবার (১৪ আগস্ট) জোহর নামাজের পর হযরত শাহ্‌ জালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও সংগঠনের অফিসে শোক সভা অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধুর রেখে যাওয়া রক্তের উত্তরাধিকার ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, তাঁদের পরিবারবর্গের দীর্ঘজীবন ও সুস্থতা কামনাসহ বিশ্ব শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
মিলাদ মাহফিলের পর নগরীর মির্জাজাঙ্গালস্থ অফিসে শোক সভায় সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মুক্তাদির। সাধারণ সম্পাদক জাবেদ এমরানের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খাঁন, অর্থ সম্পাদক শহিদ আহমদ খাঁন সহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হযরত শাহ্‌ জালাল (রহ:) মাজারের খাদেম হাফিজ মোহাম্মদ আব্দুল কাদির। পরে মাজার প্রাঙ্গণে মুসল্লিদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর