• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ 

Dev Farhad / ৮৮৫৬ Time View
Update : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
মো. আলমগীর, জামালপুর।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করিমের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বর্তমান সিইসিকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা।
শুক্রবার (১৬ জুন) বিকেলে শহরের দয়াময়ী মোড় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এ কর্মসূচি পালন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহাম্মেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি মোস্তফা কামাল, জয়েন্ট সেক্রেটারি মুফতি সালেহ আহমাদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি এইচ এম আব্দুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুলাহ আল মাসউদ প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর উপর হামলা করা হয়। বর্তমান সিইসি এর কোন ব্যবস্থা নেয়নি।  অবিলম্বে সিইসিকে পদত্যাগ করতে হবে।
তারা আরও বলেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনই অবাধ, সুষ্ঠু সম্ভব না। তাই আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় সরকার পতনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নেতারা।
এসময় জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর