• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক

ভুট্টাক্ষেত থেকে হাতবাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার 

Dev Farhad / ৭৮৩৩ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

ভুট্টাক্ষেত থেকে হাতবাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
জামালপুর প্রতিনিধি।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভুট্টাক্ষেত থেকে হাতবাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারী (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মে) দুপুরে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের ফুলজোড় এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানাই, শুক্রবার দুপুরে উপজেলার জোরখালী ইউনিয়নের ফুলজোড় এলাকায় একটি ভুট্টাক্ষেতে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।
এবিষয়ে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সনাক্ত করা হবে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার করে কেউ লাশটি ভুট্টাক্ষেতে ফেলে গেছে। এছাড়াও নিহতের হাত-পা সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর