• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আওয়ামী লীগের সোনা মিয়া হত্যাকারীদের বিচার দাবীতে কাউনিয়া ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

Dev Farhad / ৩৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ার হারাগাছে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সোনা মিয়ার হত্যাকারীদের বিচারের দাবীতে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গালর্স স্কুল মোড়ে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমসের আলী, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মসি, হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মেনাজ উদ্দিন, ছাত্রলীগ উপজেলা শাখার আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্ন আহবায়ক জামিল হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক, ছাত্রলীগ যুগ্নু আহবায়ক ইমরান হোসেন, ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ, বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিপু, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমূখ। বক্তরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর