• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

কাউনিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের বেপরোয়া সংর্ঘষে নিহত সোনা মিয়া!

Dev Farhad / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

সারওয়ার আলম মুকুল,

কাউনিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষে নিহত-১

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় আওয়ামী লীগের দু- গ্রুপের সংর্ষষে সোমবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তের লাঠির আঘাতে সোনা মিয়া (৫০) নামের এক ব্যক্তির ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে সোমবার দুপুরে উপজেলার ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির আগমন উপলক্ষে শ্লোগান দেয়া কে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় গ্রুপের নেতা কর্মীরা। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনার জের ধরে পুনরায় সন্ধা সাড়ে ৭টা দিকে উভয় পক্ষের মধ্যে খানসামা হাট ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠের রাস্তায় ইব্রহীমের দোকানের সামনে উভয় গ্রুপের সংঘর্ষ বেধে যায় এতে দুর্বৃত্তের লাঠির আঘাতে হারাগাছ নাজির দহ নয়াটারী গ্রেিমর আব্দুল খালেকের পুত্র ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য সোনা মিয়া (৫৫) ঘটনা স্থলেই মারা যায়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান ও সুলতানা রাজিয়া ঘটনা স্থল পরিদর্শন করেন। এর পর রাতে পুলিশ সুপার রংপুর ফেরদৌস আলী চৌধুরী ঘটনা স্থল পরিদর্শন করার পর লাশ পুলিশের হেফাজতে নেয়। তিনি জানান সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষি ব্যাক্তিকে খুজে বের করে আইনের আওতায় আনা হবে। হারাগাছ খানসামা হাট ইমামগঞ্জ স্কুল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর