• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

তিস্তা নদী থেকে যুবকের লাশ উদ্ধার!

Dev Farhad / ১৮২ Time View
Update : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

সারওয়ার আলম মুকুল,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ  রংপুরের কাউনিয়ার তিস্তা সড়ক সেতুর মাঝে তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামের এক যুবকের লাশ দুপুরে উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে সোমবার দুপুরে তিস্তা সড়ক সেতুর ৪ নং গার্ডারের নীচে তিস্তা নদীর পানিতে এক যুবকের লাশ ভাসতে দেখেন পাঞ্জরভাঙ্গা গ্রামের নৌকার মাঝি রশিদুল ইসলাম। পরে পুলিশ কে খবর দিলে কাউনিয়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবক লালমনিরহাট জেলার আফজাল নগর এলাকার বাসিন্দা নূরুল ইসলামের পুত্র আব্দুর রহিম (২২) বলে জানা যায়। নিহতের ভাই জানান তার ছোট ভাই আব্দর রহিম ২৯ রোজাই করেন। সে ঈদের নামাজ শেষে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তিস্তা সেতুতে বেড়াতে আসে। সন্ধা গড়িয়ে রাত হলেও সে বাড়িতে ফিরে না যাওয়ায় সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে তার কোন সন্ধান না পাওয়ায় বিভিন্ন যানবাহন ও দর্শনীয় স্থানে পোষ্টার লাগিয়ে তার সন্ধান চায়। সোমবার বিকাল ৩ টায় থানা থেকে ফোন পেয়ে এসে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন তারা। কাউনিয়া বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী ঘটনা স্খল পরিদর্শন করেছেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোস্তাছের বিল্লাহ বলেন লাশ আব্দুর রহিম নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর