• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

Dev Farhad / ৫৭৯৭ Time View
Update : শনিবার, ৮ জুলাই, ২০২৩

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে
সমাবেশ ও মানববন্ধ
মো. আলমগীর, জামালপুর।
সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র ঈদুল আজহার দিনে রাষ্ট্রীয় মদদে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে জামালপুরের মেলান্দহে ইত্তেফাকুল উলামার ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার ডেফলা ব্রীজ চত্বরে এ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
শ্যামপুর ইউনিয়ন ইত্তেফাকুল উলামার সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দীন, মেলান্দহ উপজেলা শাখার সম্পাদক মুফতি সোলায়মান, ইসলামপুর উপজেলা শাখার সম্পাদক মাও. আইয়ুব হোসেন, শ্যামপুর ইউনিয়নের সভাপতি মাও আবুল হোসেন, মাও.খালেদ সাইফুল্লাহ, জুলফিকার, মনির, সানোয়ার, তাজুল ইসলাম, দেলোয়ার, সুলতান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্হ আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন। সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান বক্তারা।
ইত্তেফাকুল উলামা মেলান্দহ ও ইসলামপুর উপজেলার যৌথ আয়োজনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর