• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৪

Dev Farhad / ৪৪৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৪
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের মাদারগঞ্জে সিএনজির সাথে বালু বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে কড়ইচড়া ইউনিয়নে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ভেলামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মাদারগঞ্জের গোপালপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৬০), উপজেলার বাকুরচর গ্রামের মো. সাগর মিয়ার ছেলে আব্দুল কালাম (৫৫), জামালপুর শহরের মালগুদাম এলাকার বিপ্লব মিয়ার ছেলে তায়্যিবা (৬) ও রাজিয়া সুলতানা (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি জামালপুর (থ-১১-০৭-৯৯) ভেলামারি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত সিএনজি দুমড়েমুচড়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত বা নিহত কাউকে পায়নি। দুর্ঘটনার পর তাৎক্ষণিক আহতদের হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে ২৫ বছর বয়সী এক যুবক মারা যান। তাঁর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার শিকার সিএনজি ও ট্রলিটি জব্দ করে থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর