• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

লালমাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় জরিমানা ২ লক্ষ ৫০ হাজার

Riaz Uddin Rana / ৬৪ Time View
Update : শুক্রবার, ৩ মে, ২০২৪

কুমিল্লার লালমাই উপজেলায় কৃষি জমির মাটি অবৈধভাবে কাটার দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ৫টি ট্রাক্টর জব্দ করা হয়।
বুধবার (১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের আজবপুর গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা হচ্ছে। এতে গ্রামীণ জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটা ও মাটি কাটার কাজে ব্যবহৃত ৫টি ট্রাক্টর জব্দসহ জমির মালিক সেরাজুল হককে ২ লক্ষ টাকা ও মাটি কাটার অপরাধে ভ্যাকুর ড্রাইভার আবদুল কুদ্দুসকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, অভিযোগের সত্যতা পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তারা নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে একটি চক্র। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর