• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

বিজরা কন্টেন্ট ক্রিয়েটর ফোরামের মিলন মেলা অনুষ্ঠিত

News Room / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ওমর ফারুক:

“ভাবনা দিয়ে শুরু কনটেন্ট দিয়ে জয়”এই শ্লোগানে হয়ে গেলো বিজরা কন্টেন্ট ক্রিয়েটর ফোরামের আয়োজনে এক মিলন মেলা, বর্ণাঢ্য মিলন মেলায় অনুষ্ঠানটি বিভিন্ন পেশাজীবী, কন্টেন্ট ক্রিয়েটর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও কনন্টেন্ট ক্রিয়েটর রবউল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকই ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিজরা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন এবং সাংবাদিক ওমর ফারুক।

মিলন মেলায় ফোরামের সভাপতি জসিম উদ্দিন ছাড়াও ফোরামের অন্যান্য সদস্য সালাম, মোবারক হোসেন, মহিউদ্দিন অপুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা সকলেই কন্টেন্ট নির্মাণের বর্তমান ধারা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ফোরামের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল যুগে কন্টেন্ট ক্রিয়েটররা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের ফোরাম তরুণদের সৃজনশীলতায় উদ্বুদ্ধ করবে এবং একটি ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে।
মিলন মেলার শেষ অংশে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর