• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

বিএনপি-জামাত কর্তৃক ঢাকায় পুলিশ হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে জামালপুরে প্রতিবাদ সমাবেশ

Dev Farhad / ২৫৮ Time View
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

বিএনপি-জামাত কর্তৃক ঢাকায় পুলিশ হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে জামালপুরে প্রতিবাদ সমাবেশ
মো. আলমগীর, জামালপুর।
বিএনপি-জামাত কর্তৃক ঢাকার রাজপথে পুলিশ হত্যা, রাজারবাগ পুলিশ হাসপাতালে অগ্নি সংযোগ, প্রধান বিচারপতির বাসভবন ও সাংবাদিকের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সকালে শহরের তমালতলায় দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে অন্যতম সদস্য ও এফবিসিসিআই’র পরিচালক, জেসিসিআই’র সভাপতি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি, সবুজ হারবাল সেন্টারের স্বত্বাধিকারী মোফাজ্জল হোসেন সবুজ, স্টার বিকস্ এর স্বত্বাধিকারী ওয়াহিদুল করিম খান তন্ময়, অনিক মেডিসিন কর্নার এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রিপন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গতকাল ঢাকায় বিএনপি-জামাত সমাবেশের নামে যে নৈরাজ্য সৃষ্টি করে রাজারবাগ পুলিশ হাসপাতাল, এম্বুলেন্স ও বিচারপতির বাসভবনে অগ্নি সংযোগ করে এবং পুলিশ সদস্যকে হত্যা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
প্রতিবাদ সমাবেশে জেসিসিআই’র পরিচালকবৃন্দসহ সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর