• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

বরুড়ায় মামলার স্বাক্ষী দিতে যাওয়ায় স্বাক্ষীর উপর হামলা ও মারধর

Riaz Uddin Rana / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

রিয়াজ উদ্দিন রানাঃ কুমিল্লার বরুড়ায় পৌরসভার কাসেড্ডা গ্রামে কুমিল্লা ফৌজদারী আদালতে মামলার স্বাক্ষী দিতে যাওয়ায় স্বাক্ষীর উপর হামলা ও মারধর করার অভিযোগ পাওয়া যায়। মঙ্গলবার সকাল দশটায় বরুড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাসেড্ডা চৌমুহনীতে মোঃ ফারুক হোসেন, মোঃ বাবুল মিয়া, মোঃ মহসিন হোসেনকে মারধর করেন। জানা যায়, গত ২২/০৪/২৪ ইং তারিখে শহিদুল ইসলামের কুমিল্লা ফৌজদারী আদালতে মামলার হাজিরা ছিল। সেখানে ফারুক ও বাবুল স্বাক্ষী দিতে যায়। স্বাক্ষী দিতে যাওয়ার কারণে মামলার বিবাদীর পক্ষে ইয়াসিন (বিল্লাল), আব্দুল কুদ্দুছ, বশির, নূর আহমেদ বাবুলকে কাসেড্ডা চৌমুহনীতে পূর্ব পরিকল্পিতভাবে মারধর করেন। খবর পেয়ে মহসিন ও ফারুক ঘটনার স্থলে আসলে তাদেরকেও মারধর করেন। তাদের শোর চিৎকারে এলাকার মানুষ এগিয়ে আসলে ইয়াসিন (বিল্লাল), আব্দুল কুদ্দুছ, বশির, নূর আহমেদ প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে চলে যায়। এলাকার লোকজনের সহায়তায় মহসিন ও ফারুককে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ফারুকের অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং মহসিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে বরুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী মহসিন বলেন, সোমবার আমাদের মামলার হাজিরা ছিল। স্বাক্ষী হিসেবে বাবুল ও ফারুক ভাই যাওয়ার কারণে পরিকল্পিতভাবে ইয়াসিন (বিল্লাল), আব্দুল কুদ্দুছ, বশির, নূর আহমেদ আমাদের উপর হামলা ও মারধর করেন। আমি এর সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি। বরুড়া থানার অফিসার ইনচার্জ বলেন, থানায় মহসিন নামে একজন লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর বেলাল হোসেন বিল্লাল বলেন, বিষয়টি সম্পর্কে শুনেছি। উভয়ের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর