• বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

বরুড়ায় শাকপুর জমি দখলকে কেন্দ্র  করে তানবির নামে একজন নিহত।

Dev Farhad / ১০০০৬ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

বরুড়ায় শাকপুর জমি দখলকে কেন্দ্র  করে তানবির নামে একজন নিহত।

৭১ টাইমস্ প্রতিবেদকঃ কুমিল্লার বরুড়ায় জমি দখলকে কেন্দ্র করে উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তানভীর (২৬) নামে একজন নিহত হয়। সে শাকপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এলাকার সূত্রে জানা যায়, মান্নান ও মোজাম্মেল এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি দখলকে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হয়। আবদুল মান্নানের কাছ থেকে মোজাম্মেল হোসেন এক বছর পূর্বে ৩২ শতক জায়গা ক্রয় করেন। কিন্তু আব্দুল মান্নান জায়গা বুঝিয়ে না দিয়ে বিভিন্ন রকম তালবাহানা করেন। ২৫ই এপ্রিল মঙ্গলবার সকাল এগারোটায় ক্রয়কৃত জায়গায় শ্রমিক নিয়ে বাড়ি বানানোর জন্য গেলে আবদুল মান্নান বাঁধা দেয়। পরে জায়গা ফেরত চাইলে মোজাম্মেল হোসেনের উপর হামলা চালায় আব্দুল মান্নানসহ আরো অনেকে। এতে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে মোজাম্মেল হক, ফারুক হোসাইন এবং তার পিতা ফজর আলীর সাথে আবদুল মান্নান এবং তার ছেলেদের মারামারির সময় মোজাম্মেল আবদুল মান্নানের ছেলে তানভীর এর মাথায় কোদাল দিয়ে আঘাত করলে আহত হয়। পরে তানভীরকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। চিকিৎসা অবস্থায় ২৮ শে এপ্রিল সে মারা যায়। এই ঘটনায় মুজাম্মেল, ফারুক এবং তার পিতা ফজর আলীর বিরুদ্ধে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত তানভীর হত্যার আসামীদেরকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ঘটনার পর আসামীরা বাড়ী থেকে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর