• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

বরুড়ায় মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও জব ফেয়ার অনুষ্ঠিত

News Room / ৫৩ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক
মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা, বিএমইটি’র প্রশিক্ষণ ক্যাম্পেইন, বোয়েসেল-এর জব ফেয়ার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়ছার এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ নেয়ামত উল্ল্যা ভুঁইয়া।

এদিন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সার্বক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম, প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সানু গোপাল ঘোস,
বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিবতোষ নাথ, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব
ইমরুল কায়েস, বিএমইটি’র পরিচালক প্রশাসন
মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ গোলাম কিবরিয়া। এদিন ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ও মেধাবী ১২৬ জন শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান, একটি সম্মাননা স্মারক ও গোল্ড ম্যাডেল প্রদান করা হয়।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক ২ কোটি টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ, প্রবাসী কল্যান ব্যাংকের মাধ্যমে সরল সুদে প্রায় ৩২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ, জব ফেয়ারের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের জন্য কর্মী নির্বাচন করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর