• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

মিহির সভাপতি, বাপ্পি সাধারণ সম্পাদক

বরুড়ায় উপজেলা  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি অনুমোদন

Riaz Uddin Rana / ১১৭ Time View
Update : সোমবার, ৮ জুলাই, ২০২৪

রিয়াজ উদ্দিন রানাঃ
বরুড়ায় দীর্ঘ প্রতিক্ষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৭১ সদস্যে’র  নতুন কমিটির অনুমোদন দিয়েছে কুমিল্লা দঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ৬ই জুলাই ২০২৪ ইং তারিখ রাত আটটায় কুমিল্লা দঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু ও সাধারন সম্পাদক মহসিন রহমান সাক্ষরিত কমিটিতে বরুড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মিহির কে সভাপতি ও কুমিল্লা দঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ বাপ্পি আহমেদ কে সাধারণ সম্পাদক ও  আড্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হানিফ তালুকদার কে সাংগঠনিক সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।  এছাড়াও কমিটিতে আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন সহ মাহফজুর রহমান সেলিম,  মাজহারুল ইসলাম সোহেল, শাহিন সওদাগর, মহসিন হোসেন, কাউসার আমিন সজিব ও জহিরুল ইসলাম মেম্বার কে সহসভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও বরুড়া পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে মোঃ মনোয়ার হোসেন, সাবেক কমিশনার ইসমাইল হোসেন খোকন, মোঃ হাবিব উল্ল্যাহ, মোঃ মুজিবুর রহমান কে সহসভাপতি ও মোঃ মহিন কে সাধারণ সম্পাদক হিসেবে মোট ১৬ সদস্যের কমিটি   অনুমোদন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর