• শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার 

Dev Farhad / ১৫৮৭৭ Time View
Update : রবিবার, ২১ মে, ২০২৩

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জামালপুর সংবাদদাতা।
জামালপুরের মেলান্দহে বাক প্রতিবন্ধী (২০) নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল জলিল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২০মে) উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মৃত আব্দুল মোতালেব এর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, প্রায় এক মাস পূর্বে বাক প্রতিবন্ধী (২০) নারীকে ধর্ষণ করে অভিযুক্ত আব্দুল জলিল । পরে ঐ প্রতিবন্ধী নারী অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করে। পরিবারের জিজ্ঞাসাবাদে সে জলিলের নাম খতায় লিখে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে আব্দুল জলিলের পরিবার ধর্ষণের শিকার নারীর পরিবারের সাথে সমঝোতার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করে। এঘটনায় বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, অভিযান পরিচালনা করে আসামি আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে আদালতে মাধ্যমে জেল হজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর