• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল ইউপি সদস্যের, আটক-৭

Dev Farhad / ২৪৫৬ Time View
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল ইউপি সদস্যের, আটক-৭
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের মাদারগঞ্জে জোড়খালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জহুরুল ইসলাম (৫৮)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত জহুরুল ইসলাম (৫৮) ওই এলাকার মৃত আশরাফ প্রামাণিকের ছেলে। তিনি জোড়খালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য ৭জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২জুলাই) দিবাগত রাত ১১টার দিকে জোড়খালী ইউনিয়নের ফুলজোড় আতামামারী এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার দিবাগত রাতে নিহত জহুরুল ইসলাম ফুলজোড় বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি দিকে ফিরছিলেন। এসময় মাঝপথে জহুরুল ইসলামকে কয়েকজন আক্রমণ করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন রাতেই পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে জহুরুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ হত্যার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭জনকে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর