• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

জামালপুরে ২৩কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Dev Farhad / ২৬৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

জামালপুরে ২৩কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মো. আলমগীর, জামালপুর।
জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের শিলকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ২৩কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২আগস্ট) রাতে তিতপল্লা ইউনিয়নের শিলকুড়িয়া গ্রাম থেকে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ীরা হলেন, মো. রিপন মিয়া ওরফে দুখু মিয়া (৪০), মৃত নাজিম উদ্দীনের ছেলে মো. লেবু মিয়া (৪৬), রিপন মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩০)।
নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ২২আগস্ট মঙ্গলবার রাতে তিতপল্লা ইউনিয়নের শিলকুড়িয়া গ্রামে অভিযান চালাই। অভিযানে ২৩কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নারায়ণপুর তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সুকৌশলে জামালপুরে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। বুধবার সকালে জামালপুর বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ তাদেরকে গ্রেফতার করাই এলাকায় সাধারণ মানুষদের মাঝে স্বস্তি ফিরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর