• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

জামালপুরে বিভাগীয় কমিশনারের বৃক্ষরোপন ও ইউএনওর বাসভবন উদ্বোধন-

Dev Farhad / ৫৯৩৯ Time View
Update : বুধবার, ১২ জুলাই, ২০২৩

জামালপুরে বিভাগীয় কমিশনারের বৃক্ষরোপন ও ইউএনওর বাসভবন উদ্বোধন-

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ ব্যুরো প্রধান।

জামালপুরে ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সদর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে ‘পাতাবাহার’ নামে এ বাসভবন উদ্বোধন করা হয়।

উদ্বোধনের আগে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এর আগে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক শ্রাবস্তী রায় ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোক্তার হোসেন, সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বরকত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর