• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

Dev Farhad / ৪৬২৪ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফাহিম হাসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬সেপ্টেম্বর) সকাল ১০ টায় ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তর পাড়া গ্রামে এঘটনা ঘটে। ফাহিম হাসান ধানুয়া উত্তর পাড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, সকালে বন্ধুদের সঙ্গে ফাহিম হাসান খেলতে যায়। দীর্ঘক্ষণ ধরে বাড়িতে না ফেরায় ফাহিমের মা-বাবা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে ফাহিম হাসানকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে সকলের অগোচরে পানিতে পড়ে মারা যায় ফাহিম হাসান।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর