• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

চট্টগ্রামের ২ ফার্মেসিতে অভিযান, অবৈধ বিদেশি ওষুধ জব্দ

Riaz Uddin Rana / ৫৬ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪
ছবি-সংগৃহিত

চট্টগ্রামে ২ টি ফার্মেসিতে অভিযান চালিয়ে অবৈধভাবে দেশে আনা বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সাড়ে ৭ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ওষুধগুলো জব্দ করা হয়। একইসঙ্গে ২ ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইমন মেডিকেল হল ও সাহান মেডিকো নামে ২ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

এনএসআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক ও ঔষধ তত্ত্ববধায়ক ফজলুল হক ও কোতোয়ালী থানার পুলিশ।

চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, এগুলো বিদেশি ওষুধ (অনিবন্ধিত)। বাংলাদেশের বাজারে বিক্রির জন্য নিবন্ধন প্রয়োজন থাকলেও এসব ওষুধের প্যাকেজিংয়ে কোনো নিবন্ধন নম্বর নেই। আমাদের কাছে অভিযোগ এসেছে ফার্মেসিগুলোতে অনুমোদনহীন বিদেশি ওষুধ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করা হচ্ছে।

সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে আনুমানিক দেড় লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে এবং দুইটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।আমার ধারণা ঔষধ গুলো অধিক মুনাফার আশায় লাগেজ পার্টির মাধ্যমে দেশে এনেছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর