• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

কুমিল্লা দেবিদ্বার শান্ত হত্যা খুনিদের গ্রেফতারের দাবিতে ঢাকায় মানববন্ধন

Dev Farhad / ১৬৮ Time View
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার।

কুমিল্লা দেবিদ্বার নুরপুর গ্রামের আলোচিত মেহেদি হাসান শান্ত(২৪) হত্যা মামলার প্রধান আসামী আবু কাউছার অনিকসহ সকল পলাতক আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১১এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মেহেদি হাসান শান্ত’র বাবা জাকির হোসেন, শান্তর মা সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হত্যার পূর্বে মসজিদের মাইকে গরু কোরবানির বদলে এলাকায় মানুষ কোরবানি হবে বলে স্লোগান দেন হত্যার মূল পরিকল্পনাকারী আবু কাউছার অনিক এবং মাইকে ঘোষনার পরদিন গত ২০২২ইং সালে ঈদুল আযহার আগের দিন তথা ৯জুলাই দুপুরে কুমিল্লা দেবিদ্বার উপজেলার নুরপুর গ্রামের জাকির হোসেনের পুত্র মেহেদি হাসান শান্ত’কে নির্মম ভাবে হত্যা করে মামলার প্রধান আসামী আবু কাউছার অনিকসহ অন্যান্যরা। হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের মোবাইলে কথোপকথন রের্কড সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে বলে জানা যায়। শান্ত হত্যা কান্ডের ঘটনায় কুমিল্লা দেবিদ্বার থানায় নিহতের বাবা জাকির হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং:১৩/১৩৬,তারিখ: ১০-৭-২০২২,দেবিদ্বার থানা। শান্ত হত্যার পর আসামীরা ধরা ছোঁয়ার বাহিরে থাকলেও কক্সবাজার র‌্যাব-১৫ এর সহায়তা ২৪সেপ্টেম্বর দুপুরে কলাতলী সোনার বাংলা আবাসিক হোটেল থেকে নিহত শান্ত হত্যার মূল পরিকল্পনাকারী আবু কাউছার অনিক(৩৫)কে আটক করা হয়। মানববন্ধনে নিহত শান্ত’র বাবা জাকির হোসেন সাংবাদিকদের বলেন-দীর্ঘদিন হয়ে গেল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের নাম গন্ধ নেই। হত্যার মূল পরিকল্পনাকারী আবু কাউছার অনিক কয়েকদিন জেল খেটে বাহির হয়ে নিহত শান্ত’র মত আমাকেও হত্যা করবে বলে সরাসরি ঘোষণা দেয়। আমি বর্তমানে খুবই আতংকের মধ্যে এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে বসবাস করছি। কুমিল্লা পিবিআই অফিসে অনেকবার গিয়েছি,আসামীদের তথ্যও দিয়েছি ,তবে এ পর্যন্ত আসামীদের গ্রেফতারের নাম গন্ধ নেই। হচ্ছে না। মানববন্ধনে নিহত শান্তর বাবা জাকির হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী’র কাজে সকল আসামীকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন , না হয় আসামীদের কাছে আমাদের পুরো পরিবার জিম্মি হয়ে থাকতে হবে। এদিকে মানববন্ধনে অন্যান্যরা বলেন-অবিলম্বে সকল আসামীকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর