• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

কর্ণফুলী নদীতে নারীর অর্ধগলিত লাশ

Dev Farhad / ৬৮৯৮৮ Time View
Update : রবিবার, ১১ জুন, ২০২৩

কর্ণফুলী নদীতে নারীর অর্ধগলিত লাশ

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘এমভি হাসিব‘ নামে জাহাজের পাখায় আটকে থাকা ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার সকালে কর্ণফুলী নদীর মন্দিরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ওসি একরামুল হক বলেন, সকালে কর্ণফুলী নদীতে ‘এমভি হাসিব‘ নামে জাহাজের পাখায় লেগে থাকা এক নারীর অর্ধগলিত লাশ পাওয়া যায়। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। ওই নারীর পরনে খয়েরী রঙের  ম্যাক্সি, পেটিকোট, দুই কানে সোনালী রঙের দুল, দৃই হাতে সোনালী রঙের ছুড়ি ও নাকে সোনালী রঙের একটি নাকফুল ছিল। মাথার চুল আনুমানিক ৩০ ইঞ্চি। সুরতহাল রিপোর্টসহ আমরা সব ধরনের আইনানুগ কাজ শেষ করেছি। মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

তিনি আরও বলেন, তিন চারদিন আগে তার মৃত্যু হয়েছে। আমরা এখনো লাশের পরিচয় শনাক্ত করতে পারিনি। তাই এবিষয়ে প্রতিটা থানায় বেতার বার্তা দিয়েছি। পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার চালাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর