• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

গাংনীতে ডিবি’র অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক-১

Dev Farhad / ২৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

গাংনীপ্রতিনিধি: মেহেরপুর  জেলা গোয়েন্দা পুলিশ ডিবি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ রিপন আলী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি), বিকেল ৩ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মাইলমারী স্কুলপাড়া এলাকা থেকে রিপনক কে আটক করা হয়।
আটককৃত রিপন উপজেলার লক্ষ্ণিনারায়ণপুর গ্রামের হারেজ উদ্দীনের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই অজয় কুমার কুন্ডু জানান, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে এস আই সুলতান মাহমুদসহ সঙ্গীয় সদস্যরা মাইলমারী স্কুলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রিপন কে আটক পূর্বক তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করেন।
এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি একের পর এক মাদক কারবারিদের আটক করছে।
এ ক্ষেত্রে এস আই অজয় কুমার কুন্ডু অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন। এভাবে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকলে মেহেরপুর জেলাকে মাদকমুক্ত করা সম্ভব হবে বলে সচেতন মহল মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর