নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বরুড়ায় ১০নং উত্তর শিলমুড়ি ইউনিয়নের গামারুয়া গ্রামে সুমাইয়া আক্তার নামে আট বছরের ২য় শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানি করেন অদুদ মিয়া। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল প্রায় ৯টায় সুমাইয়াসহ আরও কয়েকজন শিশু তাদের বাড়ির পাশে অবস্থিত ১০নং শিলমুড়ি ইউনিয়ন পরিষদের পূর্ব দিকে অবস্থিত কনফেকশনারী দোকানে গেলে সুমাইয়াকে রেখে কৌশলে অদুদ বাকীদেরকে বের করে দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে নোংরামী কাজ করার সময় বাহিরে থাকা অন্য শিশুরা দেখে তার পরিবারকে জানালে তা এলাকার মধ্যে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।
সুমাইয়ার খালা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়েটা নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সে উপজেলার জয়কামতা গ্রামের মহিউদ্দিন ও সালেহা বেগমের মেয়ে। আট বছরের মেয়েটি মাত্র দ্বিতীয় শ্রেণিতে পড়ে, একটা ছোট্ট নিষ্পাপ শিশুর সাথে অদুদ তার শৈশবকে কলুষিত করতে চেয়েছে। আমরা অদুদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলছেন একটি দোকানে দিনের বেলায় এভাবে শিশু নিপীড়নের ঘটনা ঘটলে আমাদের শিশুদের নিরাপত্তা কোথায়?
এ বিষয়ে অদুদ এর সাথে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।