• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন কুমিল্লায় তারেক রহমানের পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ এসপির বিরুদ্ধে কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরুড়ায় উচ্চ ফলনশীল ব্রিধান ১০৮ জাতের মাঠ দিবস বরুড়া উপজেলা প্রেসক্লাবের টানা চারবার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নিউজ অল বাংলাদেশ ২৪ এর সম্পাদক রিয়াজ উদ্দিন রানা

বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

News Room / ২০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

রিয়াজ উদ্দিন রানাঃ

কুমিল্লার বরুড়ায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সাবেক সংসদ সদস্য মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার ঝলম স্কুল ও কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে নাক, কান ও গলা, মুখ ও দন্ত, বাত ব্যাথা, শিশু রোগ, গাইনী ও প্রসূতী , ইউরোলজী, রিউরোলজী এবং চর্মরোগসহ বিভিন্ন রোগের প্রায় ৫হাজার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ওষুধ বিতরণ করা হয়। এছাড়া এ ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সুন্নতে খৎনা করা হয়। আর এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় একশত জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান কাজে নিয়োজিত ছিলেন। দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শণ করেন এবং চিকিৎসা সেবার কাজে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, সিনিয়ির সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের আজীবন সদস্য মোয়াজ্জেম হোসেন কল্লোল প্রমূখ। পরে প্রধান অতিথি উপজেলা বিএনপির আয়োজনে ঝলম স্কুল ও কলেজ মাঠে বিএনপির নির্বাচনী ইশতেহারে সারাদেশে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আড়াই হাজার বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ওষুধি গাছের চারা বিতরণ করেন। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর