• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

News Room / ৪৮ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

বিল্লাল হোসেন, বরুড়া:

কুমিল্লার বরুড়ার শিয়ালধাইর গ্রামের সামাজিক সংগঠন সম্প্রীতি’র ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মে শুক্রবার দিনব্যাপী বরুড়া উপজেলার খোশবাস দঃ ইউনিয়নের শিয়ালধাইর গ্রামের কৃতি সন্তানদের হাত ধরে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন সম্প্রীতি এর উদ্যোগে শিশু, কিশোর ও বয়: বৃদ্ধদের অংশ গ্রহণে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজামারা আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আবদুর রব এর সার্বিক তত্বাবধানে এলাকার কৃতি সন্তান ও প্রবাসীদের সহযোগিতায় এ মিলন মেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও বরুড়া উপজেলা বিএনপির উপদেষ্টা এম এ আজীজ৷ এসময় উপস্থিত ছিলেন শরাফতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে সালমা মজুমদার, সংগঠনের সদস্য আবু কাউসার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহ আলম, তরুণ সমাজ সেবক মোঃ আল হেলাল, দুবাই প্রবাসী মোঃ দেলোয়ার হোসেন দুলাল, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ কামাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন দুলাল মাইজভান্ডারী, দুবাই প্রবাসী শামসুল আলম সুমন, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হাসান, ব্যবসায়ী আবু কাউসার, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আবু সায়েম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর